Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কে ঝুঁকি বাড়ছে

লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কে ঝুঁকি বাড়ছে

লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কে ঝুঁকি বাড়ছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : লোয়াইরপোয়া এলাকায় বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে আসাম-আগরতলা জাতীয় সড়ক। বলতে গেলে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে আসাম-আগরতলা জাতীয় সড়কের লোয়াইরপোয়া এলাকা। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যান চালকরা যানবাহন চালাচ্ছে এই সড়ক দিয়ে। শনিবার সকাল থেকে লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কের উপর আটকে রয়েছে একটি ১৬ চাকার মালবাহী গাড়ি।

 যার জেরে সড়কের দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। প্রায় দুই শতাধিক যানবাহন আটকে রয়েছে। জানা যায় রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার গাফিলতির কারনে লোয়াইরপোয়া এলাকায় জাতীয় সড়কটি এই বেহাল রাস্তায় পরিণত হয়ে রয়েছে। জানা যায় আসামের লোয়াইরপোয়া-হাতিখিরা ২০ নং বাইপাসে ভারতমালা প্রকল্পের কাজ চলার কারণে এই রাস্তা সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছে। ফলে বিকল্প হিসেবে লোয়াইরপোয়া বাজার এলাকার সরু ও দুর্বল সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। ভারি মালবাহী যানবাহন চলার কারনে খুব কম সময়ের মধ্যে এই সড়কটির বেহাল হয়ে পড়েছে। এক যান চালক জানান ১৬ চাকার মালবাহী গাড়িটি ঘণ্টার পর ঘণ্টা মাঝ রাস্তায় আটকে রয়েছে। যার কারনে তিনিও আটকে পড়েছেন গাড়ি নিয়ে। বেহাল রাস্তার কারনে ১৬ চাকার মালবাহী গাড়িটি আটকে পড়েছে। বেহাল এই রাস্তা দিয়ে যানবাহন চালাতে তাদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান ঐ যান চালক। তবে রাস্তাটি সংস্কার নিয়ে প্রশাসনের কবে টনক নড়বে সেটাই এখন বড় বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha