Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রাজনৈতিক সন্ত্রাসের নাম করে সরকার অর্থ বিলি করছে, অথচ ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে না : তিপরা মথা

রাজনৈতিক সন্ত্রাসের নাম করে সরকার অর্থ বিলি করছে, অথচ ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে না : তিপরা মথা

রাজনৈতিক সন্ত্রাসের নাম করে সরকার অর্থ বিলি করছে, অথচ ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে না : তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :মিথ্যা রাজনৈতিক হামলার শিকার বলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্তরাদের এক টাকাও পায় নি বলে দাবি করলেন তিপরা মথার এমডিসি তথা ই.এম রবীন্দ্র দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি আরো দাবি করেন, এডিসি ভোটের ফলাফল ঘোষণার পর শান্তি বজায় রয়েছে। কোথাও কোন অশান্তির ঘটনা ঘটেনি। অথচ হামলা, হুজ্জুতি, হুমকি, ধমকির মিথ্যা অভিযোগ আনছে তিপ্রা মথা দলের বিরুদ্ধে বিজেপি।

 সরকার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করছে নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নাম করে। বিজেপি সিমনায় যে ৩০ জনের নামে নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হওয়ার তালিকা বানিয়েছেন এই রকম একটি ঘটনাও সিমনা ঘটেনি বলে দাবি করেন ই.এম রবীন্দ্র দেববর্মা। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের নাম করে এভাবে অর্থ দেওয়ায় জনগণ অসন্তুষ্ট। তিনি প্রশ্ন তুলে আরো বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা। যাদের কোন কিছুই হয়নি তাদের উপর এভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সরকার।

আরো বলেন, সিমনায় বিভিন্ন বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। ট্রান্সফর্মার গুলির নষ্ট হয়ে আছে। দীর্ঘদিন ধরে রেগার কাজ নেই। বহু মানুষের কাছে এক কেজি চাল কেনার ক্ষমতা নেই। তাই সরকারের কাছে দাবি সরকার যেন অবিলম্বে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় এবং সহযোগিতা প্রদান করে। তিনি আরো বলেন শুক্রবার হাজামারা সাব জোনের অন্তর্গত ইন্ডাস্ট্রি সানখলা ভিশন কমিটি অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জুন মাসে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha