Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বামেদের বিক্ষোভ শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে

বামেদের বিক্ষোভ শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে

বামেদের বিক্ষোভ শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : ইট ভাট্টা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি প্রদান করা, বহির্রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে সমস্যা দূরীকরণ করা, সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা সহ মোট পাঁচ দফা দাবিতে শ্রম দপ্তর প্রাঙ্গনে বিক্ষোভ ও গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন।

বুধবার রাজধানীর শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হন তারা। উপস্থিত  সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস বলেন, রাজ্যের ইটভাট্টার শ্রমিকরা প্রচন্ড সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছে। যার কারণে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কর্মসূচি করছে সংগঠন। রাজ্যের ইটভাটা শ্রমিকরা মজুরি সমস্যায় ভুগছে। তাই পাঁচ দফা দাবি নিয়ে  কমিশনারের দ্বারস্থ হতে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সংগঠনের নেতৃত্বে এসেছেন। দাবিগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পূরণ করার জন্য আহ্বান জানানো হয়। নাহলে পুনরায় রাস্তায় নামবে বলে জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha