Monday, August 17, 2026
বাড়ি রাজ্য জলে ডুবে যায় আমবাসা বাজার এলাকা

জলে ডুবে যায় আমবাসা বাজার এলাকা

জলে ডুবে যায় আমবাসা বাজার এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : গোটা রাজ্যে মুষলধারে ঝড়, বৃষ্টিতে লণ্ডভণ্ড শহর থেকে গ্রাম। তিন দশক ধরে বর্ষাকালে আমবাসায় আট নং জাতীয় সড়কটি নদীর রূপ নেয়, জল নিস্কাশনের জন্য রাস্তার দুই পাশে ড্রেইন তৈরী করা হলেও জলে ডুবে যায় আমবাসা বাজারের প্রত্যেক অলিগলি। ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে যান চলাচলে এমনকি পথচলতি মানুষের সমস্যা পোহাতে হচ্ছে।

আমবাসা শান্তিপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পুর পরিষদ থেকে জেসিবি দিয়ে ড্রেইন পরিস্কার করা শুরু হয়। অন্যদিকে বিদ্যুৎ নিগমের খামখেয়ালীপনায় অতিষ্ঠ হয়ে পরেছে আমবাসা মহকুমার বাসিন্দাগণ, এমনকি এক পর্যায়ে আতঙ্ক বিরাজ করছে সবার মনে। কারণ কখন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, আবার কখন গাছ ভেঙ্গে পড়ে কোনো ঠিক নেই। সব মিলিয়ে একদিনের বৃষ্টিতে জনজীবন লন্ডভন্ড। আমবাসা বাজার সংলগ্ন এলাকার এক বাসিন্দা জানান, বৃষ্টি আসলেই বাড়িতে জল উঠে যায়। নেতা-নেত্রী কেউ এসে একবারের জন্যও দেখেন না। সুশাসন জামানায় এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করে জনপ্রতিনিধির একহাত নিলেন। তিনি আরো বলেন, নেতা নেত্রীরা চোরের দল। ভোটের আগে বলেছিলেন, ড্রেন করে দিয়েছেন। এখন আর জল ঢুকবে না বাড়িতে। কিন্তু সোমবার রাতে বৃষ্টি পর থেকেই ছয় থেকে সাতটি বাড়ি জলমগ্ন হয়ে আছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha