Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য একই নম্বরের দুটি স্কুটি

একই নম্বরের দুটি স্কুটি

একই নম্বরের দুটি স্কুটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : একই নম্বরের দুটি স্কুটি। বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিলোনিয়া হল চৌমুহনী স্থিত প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক। বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে জালিয়াতি নম্বরের স্কুটি ধরা পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক একটি স্কুটি বিক্রির জন্য ক্রেতা নিয়ে আসেন।

কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, স্কুটির নম্বরের সঙ্গে অন্য একটি স্কুটির নম্বর পুরোপুরি মিলে যাচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জালিয়াতি নম্বরের স্কুটিটি বাজেয়াপ্ত করে এবং প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, একই রেজিস্ট্রেশন নম্বরে দুটি স্কুটি কীভাবে চলছিল এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুটির ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে দেখা হচ্ছে।গাড়ির কাগজপত্রও পরীক্ষা করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha