Friday, August 14, 2026
বাড়ি রাজ্য তিতল থেকে যুবকের আত্মহত্যার চেষ্টা

তিতল থেকে যুবকের আত্মহত্যার চেষ্টা

তিতল থেকে যুবকের আত্মহত্যার চেষ্টা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : কোন এক কারণবশত ধর্মনগর মহকুমার অন্তর্গত মহেশপুর সরলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে তিতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ২৭ বছরের এক যুবক। জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক নয় টায় নারায়ণ গৌড়ের ছেলে অজয় গৌড় তিতল থেকে পরে মাথায় গুরুতর আঘাত পায়। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বজেন্দ্রনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গুরুতর অবস্থা দেখে দেখে তাকে ধর্মনগর জেলা হাসপাতালের রেফার করে। ধর্মনগর জেলা হাসপাতালে অজয়কে তড়িঘড়ি নিয়ে আসা হয় বর্তমানে তার চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। তবে চিকিৎসক জানান অজয় গৌড়ের মাথায় গুরুতর আহত লেগেছে এবং তার হাড় ভেঙ্গে গেছে। প্রাথমিকভাবে এখানে চিকিৎসা ও সিটিস্ক্যান করানোর পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে তার চিকিৎসা এখানে হবে না, তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha