Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য মামলার পাঁচ দিন পর মাধবীর বাড়িতে গেলেন তদন্তকারী টিম, উদ্ধার করল অস্ত্র

মামলার পাঁচ দিন পর মাধবীর বাড়িতে গেলেন তদন্তকারী টিম, উদ্ধার করল অস্ত্র

মামলার পাঁচ দিন পর মাধবীর বাড়িতে গেলেন তদন্তকারী টিম, উদ্ধার করল অস্ত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :নেট দুনিয়ায় ভাইরাল মাধবী বিশ্বাস এবং তার ছেলে উপর গত ১২ ই এপ্রিল অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। রাতের বেলা দুষ্কৃতিকারীরা তার বাড়িতে হামলা চালায়। তাকে এবং তার ছেলেকে মারধর করে রক্তাক্ত করে। পরবর্তী সময়ে আশেপাশের লোকজন গিয়ে তাকে এবং তার ছেলেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের জিবি হাসপাতালে নিয়ে যায়। তারপর জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাধবী। ১৫ এপ্রিল হাসপাতাল থেকে বাড়ি ফিরে কলেজ টিলা পানিতে মামলা দায়ের করেন তিনি।

সোমবার তার বাড়িতে যায় পুলিশের একটি তদন্তকারী টিম। সেদিন আক্রমণের ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে কলেজ টিলা ফাঁড়ির পুলিশ। তারপর সোমবার বিকালে বাড়িতে প্রবেশ করেন মাধবী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাধবী বলেন এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে। তিনি আরো বলেন সেদিনের ঘটনায় কাউকে সনাক্ত করতে পারেনি। কারণ দুষ্কৃতিকারীরা বাড়ির বিদ্যুতিক লাইন ছিন্ন করে অন্ধকারের মধ্যে মাস্ক পরিধান করে আক্রমণ সংঘটিত করেছে। স্বর্ণালংকার ও ছেলের নথিপত্র লুটপাট করে নিয়ে গেছে তারা।

পাশাপাশি পাঁচ লক্ষাধিক টাকা দাবি করেছে। দুষ্কৃতিকারীরা সেদিন আক্রমণ করে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে তিনি যেন আর কোন ঘটনার প্রতিবাদ সামাজিক মাধ্যমে না করেন এবং মামলা পর্যন্ত যাতে না করেন। আর যদি মামলা করেন তাহলে প্রানে মেরে ফেলবে বলে মাধবীকে জানিয়ে দেয়। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। যতদূর জানা যায় পুলিশ মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে করছে বলে মনে করছে মাধবী এবং সচেতন নাগরিক মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha