Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার!

অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার!

অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : শহরে বুকে আবারো অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার! মৃতদেহটি উদ্ধার হয়েছে রাজধানীর আস্তাবল ব্রীজ সংলগ্ন কাটা খালে। সোমবার বিকেলে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ।

তিনি জানান মৃতদেহটি স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির চেহারা নষ্ট হয়ে গেছে। তবে পুলিশ ধারণা করছে মৃতদেহটি অন্য কোন জায়গা থেকে বৃষ্টির জলে কাটাখাল দিয়ে ভেসে আসতে পারে। তবে সার্বিক বিষয়টি স্পষ্ট হবে গোটা তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। এমনটাই দাবি করলেন থানার ওসি। মৃতদেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha