Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বাড়ি ফিরল বহিঃ রাজ্য থেকে রমজানের দেহ

বাড়ি ফিরল বহিঃ রাজ্য থেকে রমজানের দেহ

বাড়ি ফিরল বহিঃ রাজ্য থেকে রমজানের দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : উড়িষ্যায় রেলে কাটা পড়ে মৃত্যু হওয়া রাজ্যের কাঞ্চনমালার যুবক রমজান মিয়াকে মৃতদেহ বাড়ি এসে পৌঁছাল। জানা যায়, গত চার দিন আগে কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার সোনা মিয়ার ছোট ছেলে রমজান মিয়া বাবার সাথে সংসারের হাল ধরতে চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিল গত ছয় মাস আগে।

সেখান থেকে গত চার দিন আগে রেলের বাড়ি ফেরার পথে উড়িষ্যায় রেল থেকে পরে মর্মান্তিক মৃত্যু হয়েছিল রমজান মিয়ার। এরপর সেখানকার রেল পুলিশ এবং স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রমজান মিয়ার ময়না তদন্ত সম্পন্ন শেষে এম্বুলেন্স দিয়ে রমজান মিয়ার নিথর দেহ শনিবার সকাল ছয়টায় কাঞ্চনমাল স্থিত তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha