Monday, August 17, 2026
বাড়ি রাজ্য সকাল থেকে ভোট কর্মীদের ব্যস্ততা চরমে

সকাল থেকে ভোট কর্মীদের ব্যস্ততা চরমে

সকাল থেকে ভোট কর্মীদের ব্যস্ততা চরমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল :  রাত পোহালেই হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল থেকে গোটা রাজ্যে লক্ষ্য করে গেছে ভোট কর্মীদের ব্যস্ততা। রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক ভোট সম্পূর্ণ করতে সমস্ত কাজ সম্পর্কে অবগত হয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ভোট কর্মীরা। সকাল থেকে এই ব্যস্ততা সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মীরা সাব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অফিস প্রাঙ্গণ থেকে ইভিএম মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা বিভিন্ন পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

জানা গেছে, ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী  আসনে মোট ৫০টি এবং ২৮ শিলাছড়ি মনুবনকুল আসনে ৫৬টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে এই দুই আসনে মোট ১০৬ টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার সুমন রক্ষিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পোলিং স্টেশনে পর্যাপ্ত সংখ্যক কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার কিরীট বিক্রম ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ইভিএম মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা বিভিন্ন পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে মোট ৬২টি এবং ২০ কিল্লা বাগমা আসনে ৪৬টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে এই দুই আসনে মোট ১০৮টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি পোলিং স্টেশনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পাঁচজন করে পোলিং কর্মী এবং পাঁচজন করে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় কোনও ধরনের ত্রুটি বা বিঘ্ন না ঘটে, সেই বিষয়ে প্রশাসন বিশেষ নজর দিচ্ছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ত্রিদিপ সরকার জানান, নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পোলিং স্টেশনে পর্যাপ্ত সংখ্যক কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা।শনিবার, শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভোটে নিযুক্ত কর্মীরা। প্রশাসনের তত্ত্বাবধানে এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে মোট ৪৫টি পোলিং স্টেশন রয়েছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৮ হাজার ৮৯০ জন এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৬৩৬ জন। রাত পোহালেই ভোট গ্রহণ। চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের মধ্যে। তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট কর্মীরা নিজেদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। দায়িত্বে রয়েছেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। জানা যায়, ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৬৭ জন, যেখানে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০, মহিলা ভোটারের সংখ্যা ১৫ হাজার ৯৬৭ জন। মোট ৪৮ টি বুথ রয়েছে। খোয়াই মহকুমা শাসক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৯ হালাহালী আশারামবাড়ি এবং ১২ রামচন্দ্রঘাট নির্বাচনী ভোট কেন্দ্রের উদ্যেশে রওয়ানা দিলেন ভোট কর্মীরা। ৯ হালাহালী আশারামবাড়ীতে ৪৭ টি ভোট কেন্দ্রে এবং ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রে ৪১ টি ভোটকেন্দ্র রয়েছে। আর অধিকাংশ কেন্দ্রেই পৌঁছে গেছেন ভোট কর্মীরা। বিকেল তিনটার মধ্যে সমস্ত ভোট কর্মীরা পৌঁছে যাবেন ভোট কেন্দ্রে এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha