Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিন ছাত্র

বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিন ছাত্র

বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে আহত তিন ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : মেলাঘর - সোনামুড়া রোডের ইন্দিরা নগর এলাকা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসনের নিয়ন্ত্রণে না থাকায় অসাবধানতার কারণে যান দুর্ঘটনা বাড়ছে এই রাস্তায়। মঙ্গলবার মাদ্রাসার তিনজন ছাত্র প্রশাসনিক নিয়ম কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক বাইকে দিয়ে যাওয়ার সময় এলাকায় দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় আহত হয় মাদ্রাসার তিন ছাত্র।

 আহতরা হলো সোমন হোসেন, বাড়ি অমরপুর, আল ইমরান হোসেন, বাড়ি উদয়পুর এবং আবু সাহেদ, বাড়ি সোনামুড়ায়। বাইক দিয়ে যাওয়ার সময় তাদের একটি বুলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বাইকের নম্বর TR 03 Q 4906 । ঘটনার পর স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীর দাবি এই রাস্তাটি দিয়ে উর্মাদ ভাবে দিনরাত বাইক এবং গাড়ি চলাচল করে। বহুদিন ধরে তারা দাবী করে আসছে যেন এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় ক্রমশ ঝুঁকি বাড়ছে বলে মনে করে স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha