Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য শুরু হয়েছে বাড়ি বাড়ি থেকে ভোট গ্রহণ পর্ব

শুরু হয়েছে বাড়ি বাড়ি থেকে ভোট গ্রহণ পর্ব

শুরু হয়েছে বাড়ি বাড়ি থেকে ভোট গ্রহণ পর্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ৮৫ ঊর্ধ্ব ও বিশেষ সক্ষম ব্যক্তিদের ভোট গ্রহণ পর্ব। আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে বাড়ি বাড়ি থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছেন পাঁচ নং সেক্টর অফিসার প্রসন দত্ত।

তিনি জানিয়েছেন মঙ্গলবার ৫৬/২৮ এবং ৫৬/২৯ থেকে মোট সতেরো জনের ভোট গ্রহণ করেছেন। পরবর্তী সময় ৫৬/২৭ থেকে ভোট গ্রহণ শুরু করেছেন। ভোটাররা এই বিশেষ সুবিধায় অত্যন্ত আপ্লুত। নির্বাচন কমিশনের প্রশংসা করেন ভোটাররা। এমনটাই জানিয়েছেন সেক্টর অফিসার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha