Friday, August 14, 2026
বাড়ি রাজ্য এক যুবককে তুলে নিয়ে গেল বহিরাগতরা

এক যুবককে তুলে নিয়ে গেল বহিরাগতরা

এক যুবককে তুলে নিয়ে গেল বহিরাগতরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : ফের শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দিন দুপুরে রাজধানীর গনরাজ চৌমুহনি এলাকায় চাঞ্চল্য! অভিযোগ, পূর্ব আগরতলা থানার নাকের ডগা থেকে এক যুবককে জোর জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে যায় কিছু বহিরাগত। দুর্বৃত্তরা যখন রিকশা চালককে গাড়িতে তুলছিল তখন তাদের কাছ থেকে সাংবাদিকরা জানতে চাইলে তখন তারা বলেন তাদের কাছ থেকে কিছু সামগ্রী চুরি করে নিয়ে এসেছে সে। তাই তাকে তুলে নিয়ে যাচ্ছে।

 কিন্তু পুলিশের কাছে খবর না দিয়ে কি কারনে এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যথেষ্ট সংশয়ের বিষয়। কারণ আইন আছে, সে যদি কোন ধরনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে আটক করে পুলিশকে খবর দিতে পারতো। কিন্তু তা না করে অপহরণের মতো কার্যকলাপ সংঘটিত করার পেছনে মূলত কি কারণ রয়েছে সেটা নিয়ে বড় প্রশ্নের দানা বেঁধেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি যারা যুবককে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তারা বহিরাজ্যের মানুষ। অভিযুক্তরা যে দুটি গাড়ি নিয়ে এই যুবককে তুলে নিতে এসেছিল তাদের গাড়ির নম্বর RJ 19 GG 3069 এবং TR 07 D 1863 । খবর লেখা পর্যন্ত সেই যুবককে কোথায় রয়েছে কোন কিছু জানা যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha