Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ৪ এপ্রিল গত নোটিশ প্রদান করা হবে চটকলের এমডির কাছে

৪ এপ্রিল গত নোটিশ প্রদান করা হবে চটকলের এমডির কাছে

৪ এপ্রিল গত নোটিশ প্রদান করা হবে চটকলের এমডির কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ :  রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের ১১ তম সম্মেলন এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি জুট মিলে তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, যৌথ কমিটির কনভেনার ধনমনি সিং সহ অন্যান্যরা। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে কিছু দাবি-দাওয়া তাদের পূরণ হয়েছে। বাকি দাবি দেওয়া খুব শীঘ্রই পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এদিকে সংগঠনের কনভেনার ধনমনি সিং বলেন, তাদের আর্থিক বঞ্চনার যে সমস্যাটি রয়েছে সেটা দীর্ঘদিনের। ত্রিপুরা হাইকোর্ট দু বছর আগে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। অথচ এখনো সরকার তালবাহানা করছে। আজকের সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে আগামী দিন শ্রমিকদের দাবি দেওয়া পূরণ করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা যায়। পাশাপাশি আজকের সম্মেলন থেকে যারা এখনো বঞ্চনার মধ্যে রয়েছেন তাদের মধ্যে ১ হাজার ৬৪৭ জনের নামের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি আগামী ৪ এপ্রিল চটকলের এমডির কাছে পুনরায় গণ নোটিশ প্রদান করা হবে। নোটিশ প্রদান করার আগে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে বঞ্চনার শিকার হওয়ার শ্রমিকরা জমায়েত হবে। তারপর সেখান থেকে এমডি নিকট গিয়ে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান আজকের সম্মেলন থেকে ধনমনি সিং।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha