Monday, August 17, 2026
বাড়ি রাজ্য পেনসনার্স সংঘের সম্মেলন

পেনসনার্স সংঘের সম্মেলন

পেনসনার্স সংঘের সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনসনার্স সংঘের ত্রি-বার্ষিকরাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে হয় এই সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি রবি রমন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বি এম এস -এর সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা। প্রদেশ বি এম এস -এর সভানেত্রী দেবশ্রী কলই বলেন, সংগঠনের সম্মেলনের পর কমিটি গঠন করা হবে। এই কমিটি রাজ্যের অবসরপ্রাপ্তদের অধিকার নিয়ে কথা বলবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন গত দেড় বছর ধরে টিটিএএডিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন না। তাদের অধিকার খর্ব হচ্ছে। এ বিষয়ে নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এবং আগামী দিন কিভাবে এই অধিকার ফিরে পাওয়া যায় তার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha