Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য সংসদে রাজ্যের কুইন আনারস চাষিদের ক্ষমতায়নের দাবি

সংসদে রাজ্যের কুইন আনারস চাষিদের ক্ষমতায়নের দাবি

সংসদে রাজ্যের কুইন আনারস চাষিদের ক্ষমতায়নের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১০ মার্চ : সংসদে রাজ্যের কুইন আনারস চাষিদের ক্ষমতায়নের দাবি উত্থাপন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সংসদের চলমান অধিবেশনে মঙ্গলবার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরার কুইন আনারস প্রসিদ্ধ।

 সমগ্র দেশে এই কুইন আনারসের চাহিদা রয়েছে। ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এই কুইন আনারস চাষ করে। ২০১৮ সালের ৭ জুন দেশের রাষ্ট্রপতি কুইন আনারসকে ত্রিপুরা রাজ্যের স্টেট ফুড হিসাবে ঘোষণা করেছেন। রাজীব ভট্টাচার্য এইদিন সংসদে দাবি জানান জনজাতি কৃষকরা যেন কুইন আনারসের ন্যায্য মূল্য পান এবং বিশ্ববাজারে পৌঁছাতে পারেন তার জন্য একটি আনারস পার্ক, আধুনিক কোল্ড স্টোরেজ গড়ে তোলা হোক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha