Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচার করতে গিয়ে দুই বিহারী মাস্টারমাইন্ড আটক

গাঁজা পাচার করতে গিয়ে দুই বিহারী মাস্টারমাইন্ড আটক

গাঁজা পাচার করতে গিয়ে দুই বিহারী মাস্টারমাইন্ড আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২ মার্চ :  গাঁজা পাচার করতে গিয়ে দুই বিহারী মাস্টারমাইন্ড আটক। যাত্রী সেজে রেল দিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করেছিল তারা। মুঙ্গিয়াকামী থানার পুলিশ তাদের জালে তুলেছে। যাত্রী সেজে গাঁজা পাচারের চেষ্টা করার অভিযোগে বিহার রাজ্যের দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। সোমবার এই ঘটনা'কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুঙ্গিয়াকামী থানার ওসি সনেষ দেববর্মা জানান, নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকে মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বরে জোরদার নজরদারি চালানো হচ্ছিল।   

  সন্দেহজনক আচরণের ভিত্তিতে দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের ব্যাগের ভেতর কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১০ কেজি গাঁজা রয়েছে। আটক দুই অভিযুক্তের নাম মধু কুমার ও সন্তোষ কুমার। তারা বিহার রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজা গুলি বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই সন্ধান করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha