Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য নিগমের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

নিগমের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

নিগমের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২ মার্চ :  রাজধানীতে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। পুরসভার বিভিন্ন সমস্যা নিয়ে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল। কিন্তু ৬ মাস ধরে মেয়র সময় না দেওয়ায় পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদানের জন্য সোমবার দিন ধার্য করা হয়। কিন্তু পুর নিগমের কমিশনার বহিঃরাজ্যে থাকায় ডেপুটেশন প্রদান কর্মসূচি সোমবার স্থগিত রাখে সদর জেলা কংগ্রেস।

 সেই কর্মসূচি স্থগিত করে এদিন তারা ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস ভবনের সামনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গত পাঁচ মাস আগে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে দেখা করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ চাওয়া হয়েছিল। কিন্তু আজকে পর্যন্ত সেই সুযোগ দেওয়া হয়নি কংগ্রেসকে। কংগ্রেস চেয়েছিল নাগরিক জীবনের নরক যন্ত্রনার বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে।

একই সঙ্গে আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকা দুর্নীতির তদন্ত প্রক্রিয়ার বিষয়ে জানতে চেয়েছিল তারা। কিন্তু সুযোগ না পাওয়ায় তীব্র নিন্দা প্রকাশ করেন। আরো জানান, নিরুপায় হয়ে আজকে কর্মসূচি তারা স্থগিত করেছেন। একই সঙ্গে দাবি করেন কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে সরকার। ইরানের উপর আক্রমণের পূর্বে ইজরাইল বলেছিল তারা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আক্রমণ করছে। প্রবীর চক্রবর্তী এইদিন প্রশ্ন উত্থাপন করেন এই নির্দিষ্ট লক্ষ্য বস্তু কি। নির্দিষ্ট লক্ষ্য বস্তু কি তাহলে পারমানিক অস্ত্র ভান্ডার?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha