Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য অল্পতে প্রানে বাঁচল পথচারীরা

অল্পতে প্রানে বাঁচল পথচারীরা

অল্পতে প্রানে বাঁচল পথচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ১৬ চাকার গাড়ি থেকে ক্রেন উল্টে পড়ে বন্ধ আগরতলা- খোয়াই জাতীয় সড়ক। প্রায় ২ ঘন্টা লেম্বুছড়া চৌমুহনি এলাকায় যান চলাচল বন্ধ ছিল। জানা যায়, লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া চৌমুনীতে শুক্রবার সকালে ১৬ চাকার গাড়ি দিয়ে একটি ক্রেন নিয়ে মোহনপুর যাওয়ার সময় গাড়ি থেকে ক্রেন উল্টে পড়ে যায়।

ফলে আগরতলা খোয়াই ১০৮(বি) জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকে প্রায় ২ ঘণ্টা ধরে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এই সময় স্কুল, কলেজ, অফিস যাত্রীরা  যানজটের কারণে চরম বিপাকে পড়েন। পরে ঘটনাস্থলে আসে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha