Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি :   প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রবিবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। বিক্ষোভ মিছিলের পর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পড়ানো হয়।

প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, গত শুক্রবার এ.আই মেধা সম্মেলন চলাকালীন ভারত মণ্ডপমের ভিতরে প্রবেশ করে জামা খুলে বিক্ষোভ দেখান। তাঁদের জামার মধ্যে যেমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা ছিল, তেমনই ভারত-আমেরিকার বাণিজ্যিক সমঝোতারও সমালোচনা লেখা ছিল। নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এর প্রতিবাদে সরব হয়েছে মহিলা মোর্চা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha