Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ছুটির দিনে বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

ছুটির দিনে বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

ছুটির দিনে বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি :  ছুটির দিন ভোরবেলা রহস্যজনক অগ্নিকাণ্ড বিলোনিয়া স্থিত বি.কে ইনস্টিটিউশনে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় সিসিটিভি ক্যামেরা হার্ডডিস্ক মেশিন সহ জেরক্স মেশিন, ফ্রিজ, কম্পিউটার, আলমারি বই কাগজপত্র ও অন্যান্য সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা।

 তিনি জানান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগার কারণ। যেহেতু বিদ্যাজ্যোতি স্কুল তাই শুক্রবার স্কুল হওয়ার পরে বিদ্যালয় বন্ধ করে চলে যায়। শনিবার বিদ্যালয় বন্ধ থাকার কারণে কেউ আসেনি। ভোর সাড়ে চারটা থেকে ৫ টার নাগাদ মানুষ প্রাতঃভ্রমনে বের হয়ে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। তারপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দেখে বিদ্যালয়ে তালা ঝুলছে। তারপর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha