Friday, October 16, 2026
বাড়ি রাজ্য মঠ চৌমুহনি এলাকায় নিগমের অভিযান

মঠ চৌমুহনি এলাকায় নিগমের অভিযান

মঠ চৌমুহনি এলাকায় নিগমের অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : রাজধানীর মঠ চৌমুহনি এলাকায় বেআইনিভাবে গড়ে উঠা সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু সুবিধাবাদী। আগরতলা পুর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে এলাকায় অভিযান করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাত। এবং সরকারি ড্রেনের উপর থাকা দেওয়াল।

 সেখানে উপস্থিত ছিলেন কর্পোরেটার সুখময় সাহা সহ টাস্ক ফোর্সের কর্মীরা। কর্পোরেটার সুখময় সাহা জানান, সরকারি জমি দখল করে কিছু সুযোগ সন্ধানীরা রাস্তার উপর দেওয়াল নির্মাণ করে রেখেছে। বুলডোজার দিয়ে তাদের দেওয়ার এবং দোকানের স্লেভ ভেঙ্গে যাওয়া হয়েছে। সরকারি জমি দখল করে কোন ধরনের ব্যক্তিগত নির্মাণ কাজ করা যাবে না এবং সুবিধানে নেওয়া যাবে না। এটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি। তিনি আরো বলেন আগামী দিন যদি এ ধরনের কোন অভিযোগ আসে কিংবা নজরে আসে নিগমের কর্মীদের তাহলে অবশ্যই অভিযান চালানো হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha