Friday, August 14, 2026
বাড়ি রাজ্য  আপদা মিত্র স্বেচ্ছা সেবক সম্মানে সম্মানিত রাজ্যের ছেলে

 আপদা মিত্র স্বেচ্ছা সেবক সম্মানে সম্মানিত রাজ্যের ছেলে

 আপদা মিত্র স্বেচ্ছা সেবক সম্মানে সম্মানিত রাজ্যের ছেলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : আপদা মিত্র স্বেচ্ছা সেবক সম্মানে সম্মানিত রাজ্যের ছেলে ফলক দেবনাথ অংশ নিলেন নয়াদিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দুর্যোগ মোকাবিলায় তাঁর অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ লাভ করেন।

যা তেলিয়ামুড়া তথা সমগ্র ত্রিপুরার জন্য গর্বের বিষয়। এই বিশেষ সম্মানের অংশ হিসেবে ফালাক দেবনাথ ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করার সুযোগ পায়। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের সুযোগ পান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য সরকারি প্রশংসাপত্রে সম্মানিত হন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha