Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য চিকিৎসকের গাফিলতিতে তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের গাফিলতিতে তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের গাফিলতিতে তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  ধলাই জেলা হাসপাতালে তিন মাসের শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, সকাল দশটার সময় ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তিন মাসের শিশুটিকে। শিশুটির নাম সালাও মগ। বাড়ি বাগমারা বলরাম দাসপাড়া এলাকায়। গতকাল রাতে শিশুটি ঘুমানোর পর আজ সকালবেলা কোন সাড়া শব্দ মিলছিল না।

তারপর সকাল দশটার সময় নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। হাসপাতালে আনার পর সঙ্গে সঙ্গে কোন চিকিৎসক শিশুটিকে চিকিৎসা পরিষেবা দেননি। দুপুর পৌনে বারোটা নাগাদ একজন চিকিৎসক এসে ইনজেকশন পুশ করেন। তারপরই ১০ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির পিতা সহ পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন তারা। পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha