Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য দেশবাসী বুঝতে পেরেছে কিছু ভন্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসনব্যবস্থা চলে গেছে : সুদীপ রায় বর্মন।

দেশবাসী বুঝতে পেরেছে কিছু ভন্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসনব্যবস্থা চলে গেছে : সুদীপ রায় বর্মন।

দেশবাসী বুঝতে পেরেছে কিছু ভন্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসনব্যবস্থা চলে গেছে : সুদীপ রায় বর্মন।

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :জগৎগুরু শংকরাচার্য ও সাধু সন্ন্যাসীদের উপর উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন যে আক্রমণ সংঘটিত করেছে তারই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে ধিক্কার ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় বুধবার। আগরতলা ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়ানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

 তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, উত্তরপ্রদেশে এই ঘটনা যারা করেছে তারা নাকি সনাতনী ধর্ম রক্ষা করেন? এই ঘটনা দ্বারা স্পষ্ট করেছে তারা ভন্ড এবং রাজনৈতিক ব্যাপারী ছাড়া আর কিছু নয়। আরএসএস -এর সমালোচনা করে বলেন তাদের গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা নেই বলে তারা দিল্লিতে ১৩০০-১৪০০ বছর পুরনো রাম মন্দির থেকে রামের মূর্তি এবং হনুমানের মূর্তির গলায় চেইন বেঁধে বুল ডজার দিয়ে টেনে হিচরে নিয়ে গেছে এবং মন্দির ভেঙেছে। দেড় হাজার বছর পুরনো কাশী ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। মন্দিরের ভেতর থাকা শিবলিঙ্গ ভেঙে দিচ্ছে। গণেশ ঠাকুরের মূর্তি পর্যন্ত তারা ভেঙে দিচ্ছে। ঔরঙ্গজেবরাও এত মন্দির ভাঙ্গে নি।

যত মন্দির গত ১১ বছরে নরেন্দ্র মোদির জামানায় ভেঙেছে। এতে দেশবাসীর মনে চরম ক্ষোভ। আরো বলেন, এ সরকার গত ১১ বছরে কিছু মূর্খকে অন্ধভক্ত বানিয়েছে এবং কিছু অন্ধভক্তকে মূর্খ বানিয়েছে। এভাবেই রাজ করতে চাইছে তারা। পাশাপাশি আরএসএস এবং বজরং দলকে তারা বেনিফিশিয়ারি এবং সরকারকে টিকিয়ে রাখার অন্যতম কারিগর। দেশে যা চলছে তার জন্য যারা দায়ী তাদের ঘৃণা জানানো হচ্ছে আজকে কর্মসূচি থেকে। দেশবাসী বুঝতে পেরেছে কিছু ভন্ড, চো*র, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসনব্যবস্থা চলে গেছে বলে জানান সুদীপ রায় বর্মন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha