স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :কৈলাসহরের টিলা বাজার থেকে বাবুর বাজারগামী সড়কে বাইক দুর্ঘটনায় নিহত এক কিশোর। গুরুতর আহত আরও এক কিশোর। বুধবার সাতসকালে ঘটে এই মর্মান্তিক বাইক দুর্ঘটনা। জানা যায় কৈলাসহরের টিলা বাজার থেকে বাবুর বাজারগামী রাস্তায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই কিশোর।
প্রত্যক্ষদর্শীরা জানান বাইকে থাকা দুই কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছরের মধ্যে হবে। দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা আহত দুই কিশোরকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এক কিশোরকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত বলে ঘোষণা করে দেন। অপর কিশোরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান