Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য রেল স্টেশন চত্বরে গাঁজা সহ আটক ২

রেল স্টেশন চত্বরে গাঁজা সহ আটক ২

রেল স্টেশন চত্বরে গাঁজা সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :রাজ্যের বিভিন্ন এক্সপ্রেস ট্রেন দিয়ে চলছে গাঁজা পাঁচার। পাশাপাশি অন্যান্য নেশা সামগ্রীর পাচারের ফলে নেশার করিডোর হয়ে উঠছে ত্রিপুরা। এবার শুকনো গাঁজা পাচার করার সময় কলেজ টিলা ফাঁড়ির পুলিশের হাতে আটক দুজন বিহারী যুবক। বুধবার সকালে পুলিশ যোগেন্দ্র নগর রেলস্টেশন চত্বরে দায়িত্ব পালন করার সময় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। তখন দুই যুবকের লাগেজ তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০ কেজি শুকনো গাঁজা। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়।

 পুলিশ তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছে গাঁজাগুলি তারা বিহারের পার্টনার উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করেছিল। তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে সেটা জানতে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলবে বলে জানা যায়। উল্লেখ্য, রেল দিয়ে নেশা সামগ্রী পাচারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনে একাধিক ঘটনার সামনে এসেছে। এর মধ্যে অন্যতম হলো সম্প্রতি পিস্তল সহ ফেনসিডিল আটক হয়েছে আগরতলা স্থিত বাধারঘাট রেলস্টেশন থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha