Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য বাস চালক আক্রান্তের ঘটনার প্রতিবাদে নাগেরজলায় বিক্ষোভ

বাস চালক আক্রান্তের ঘটনার প্রতিবাদে নাগেরজলায় বিক্ষোভ

বাস চালক আক্রান্তের ঘটনার প্রতিবাদে নাগেরজলায় বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :এডুকেশনাল ট্যুরে গিয়ে আক্রান্ত বাস চালক। প্রতিবাদে সরব হল নাগেরজলা বাসস্ট্যান্ডের শ্রমিক সংগঠন। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা সময় রাঙ্গামাটিয়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে সিপাহীজলা থেকে ফেরার সময় চড়িলাম বাজার এলাকায় আসতেই টি আর ০৭ ১২৬২ নম্বরের বাস গাড়িটি আটক করে চাবি ছিনিয়ে নেয় মদমত্ত বাইক চালক বলে অভিযোগ।

 ঘটনার বিবরণে জানা যায় গাড়িটিকে বাপাশ দিয়ে এসে ওভারটেক করেছিল বাইকটি। তখনই গাড়ি চালকের সাথে ঝামেলা সৃষ্টি হয়। তারপর গাড়ির চালক রাজীব দেবনাথকে বেধড়ক মারধর করে চাবি ছিনিয়ে নেয়। গাড়ি চালকের বাড়ি বিশ্রামগঞ্জে। এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে নাগেরজলা বাসস্ট্যান্ডে প্রতিবাদের সামিল হয় পরিবহন শ্রমিকদের সংগঠন। তাদের অভিযোগ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন পরিবহন শ্রমিকরা। নিরাপত্তা নেই পরিবহন শ্রমিকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অভিযুক্ত বাইক চালক ও সহ চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha