Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর বরখাস্ত চাইলেন বিরোধী দলনেতা

মন্ত্রীর বরখাস্ত চাইলেন বিরোধী দলনেতা

মন্ত্রীর বরখাস্ত চাইলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর :বিজেপির জনজাতি মোর্চার সভা থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা তিপরা মথা দলকে পোল্ট্রি মোরগের মত চামড়া তুলে নেওয়ার হুমকির বিষয় নিয়ে মন্ত্রীর বরখাস্তের দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, তিপরা মথা কিছু অগনতান্ত্রিক কার্যকলাপ করছে। এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি তুলতে পারতেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

সরকার তো এগুলি কিছুই করছে না। শুধু মুখে নানা কথা বলে চলেছে। এটা কোন মন্ত্রী কিংবা ভদ্রলোকের ভাষা হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজন মন্ত্রী এবং প্রদেশ সভাপতি তথা সংসদকে মঞ্চে বসিয়ে এ ধরনের কথা বলা অত্যন্ত দুর্ভাগ্যের। মঞ্চ থেকে সরকারের জনমুখী কাজকর্ম নিয়ে কোন ধরনের কথাই ছিল না মন্ত্রীর মুখে। শুধু দেখে নেব, প্রতিশোধ গ্রহণ করতে হবে, ছাই করে ফেলতে হবে, সর্বশেষ অঙ্গভঙ্গি দেখিয়ে জঘন্য ভাষা প্রয়োগ করে বলেন পোল্ট্রি মোরগের মতো ছিঁড়ে ফেলবে। এ ধরনের শব্দ প্রয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে আর এক মুহূর্ত যাতে মন্ত্রী বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভায় না রাখা হয়।

 অবিলম্বে বরখাস্ত করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মাকে। কারণ এটা শুধু মাত্র নিন্দা নয়। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিশেষ করে যে সব পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন তারা যাতে অবিলম্বে নির্দিষ্ট ছাড়া অনুযায়ী মামলা নিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করে। না হলে যারা আইন ভাঙছে তারা আরও বেশি উৎসাহিত হয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা না নেয় তাহলে সেটা মুখ্যমন্ত্রীরও অপরাধ হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha