Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর :  নিজ মন্ডল কমিটির সঙ্গে বৈঠকে বসে অতীত স্মরণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডল কার্যালয়ে হয় সাংগঠনিক বৈঠক। বড়দোয়ালী মন্ডলের নতুন কমিটি গঠন হওয়ার পর রবিবার প্রথমবার মন্ডল কার্যালয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান মন্ডল সভাপতি।

উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দল। কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলে অনেক কিছু জানা যায়। আমরা সবাই এই জায়গা থেকেই গিয়েছি। এই মন্ডল কার্যালয় প্রথমে পূর্ব আগরতলা থানার পাশে ছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha