Monday, August 17, 2026
বাড়ি রাজ্য পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কাপালি সমাজ

পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কাপালি সমাজ

পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কাপালি সমাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : দুর্বৃত্তদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল কাপালি সমাজ। মঙ্গলবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন এক প্রতিনিধি দল। ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানান, গত ২৩ নভেম্বর রাত এগারোটা নাগাদ এলাকার বাসিন্দা অমিত সরকার ভিগোরাস ক্লাব থেকে পশ্চিম নোয়াবাদী এলাকা দিয়ে যাওয়ার সময় এলাকার মিঠু রায়ের বাড়ির সামনে রাস্তার মাঝখানে একটি TR 01 BK 0451 নম্বরের গাড়ি দাঁড় করানো অবস্থায় ছিল।

গাড়ি থেকে কিছু সরঞ্জাম নামিয়ে বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে বলে তখন ধারনা হয় অমিত সরকারের। রাস্তার উপর গাড়ি থাকায় তিনি মিঠু রায়কে বলেন পাশ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তিন চার জন নেমে মিঠু রায় সহ তারা প্রচন্ডভাবে মারধর করে অমিত সরকারকে বলে অভিযোগ। খবর দেওয়া হয় বোধজং নগর থানার। ছুটে আসে পুলিশ। কিন্তু পুলিশ কোন ধরনের ব্যবস্থা না নিয়ে গাড়িটিকে ছেড়ে দেয়। পরে জানতে পারেন এই মিঠু রায়ের বাড়িতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের পাশাপাশি দেহ ব্যবসা চলছিল।

বোধজং নগর থানায় মামলা করলেও পুলিশ সবকিছু অবগত থাকার কারণে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ত্রিপুরা রাজ্য কাপালি সমাজের সভাপতি অসীম সরকার নেতৃত্বে এক প্রতিনিধিদল পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠকের কাছে এক ডেপুটেশন প্রদান করেন। জেলা পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেন বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখবে। ডেপুটেশন প্রদান করে এই কথা জানান আক্রান্ত অসীম সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha