Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য রাজনৈতিক প্রতিহিংসা মূলক সন্ত্রাসের শিকার গর্ভবতী মহিলা সহ গোটা পরিবার

রাজনৈতিক প্রতিহিংসা মূলক সন্ত্রাসের শিকার গর্ভবতী মহিলা সহ গোটা পরিবার

রাজনৈতিক প্রতিহিংসা মূলক সন্ত্রাসের শিকার গর্ভবতী মহিলা সহ গোটা পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : রাতের অন্ধকারে সি পি আই এম সমর্থক নক্ষত্র পালের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগের তীর শাসক দল বিজেপির বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল বুড়ামা পাড়া এলাকায় রাতে আচমকাই একদল দুষ্কৃতী পূর্ব লক্ষ্মীবিল এলাকার বুড়ামা পাড়ার বাসিন্দা নক্ষত্র পালের বাড়িতে ঢুকে উনার বাড়িঘর ভাঙচুর চালায়।

 ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ড্রেসিং টেবিল, টিভি, বাইক সহ ঘরের আসবাবপত্র। লুটপাট করে নিয়ে যাওয়া হয় স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস পত্র। মারধর করা হয় বাড়ির লোকজনদের। দুর্বৃত্তদের হাত থেকে বাদ যায়নি গর্ভবতী মহিলাও বলে অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha