Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য আটক তিন বাংলাদেশি

আটক তিন বাংলাদেশি

আটক তিন বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে ৩ বাংলাদেশীকে আটক করল এলাকাবাসী। জানা যায় মধুপুর থানাধীন কোনাবন বাজার এলাকায় তিন ব্যক্তিকে ঘোরাফেরা করছিল। তখন তাদের আটক করে স্থানীয় মানুষ। পরবর্তী সময়ে জানতে পারে কোনাবন সীমান্তে কাঁটাতারের নিচে দিয়ে মানব পাচারের সঙ্গে যুক্ত তারা।

দালালচক্রের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তাদের থেকে বাংলাদেশের টাকা সহ বাংলাদেশি ওষুধ ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হয়। জানা যায় মুর্শিদাবাদ জঙ্গিপাড়া এলাকায় তাদের বসবাস। ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে ওষুধ বিক্রি করবে বলে জানায় বাংলাদেশি তিন নাগরিক। বাংলাদেশি নাগরিককে উদ্ধার করতে গিয়ে মধুপুর থানাকে হেনস্তার শিকার হয়। পরবর্তী সময় তাদের উত্তম মাধ্যম দিয়ে  মধুপুর থানা হাতে তুলে দেয় স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে কোনাবন এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha