Monday, August 17, 2026
বাড়ি রাজ্য শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র

শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র

শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : শিক্ষকের মারে গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্র। আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা মোহনপুর স্থিত ফটিকছড়া জেবি স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জীব দাস। আহত ছাত্রের নাম অতুল সরকার।

 ঘটনার বিবরণের জানা যায়, মোহনপুর আই এস -এর অধীন পশ্চিম ফটিক ছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিকছড়া জে বি স্কুলের শিক্ষক সঞ্জীব দাস নামে এক শিক্ষকের মারে অতুল সরকার নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র আহত হয়। পরবর্তী সময়ে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ বিষয়ে জানা যায় বুধবার গরমের কারণে ছাত্রটি বিদ্যুতিক ফ্যানের স্যুইচ দিতে গেলে সঞ্জীব দাস নামে এক শিক্ষক বাঁশের বেত দিয়ে পর পর আঘাত করেন। পরে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

পরে এলাকাবাসী ফটিক ছড়া জে বি স্কুলে বিক্ষোভ দেখায়। এলাকাবাসী শিক্ষক সঞ্জীব দাসের বরখাস্তের দাবি করে। এলকাবাসীর অভিযোগ শিক্ষক সঞ্জীব দাস বিদ্যালয়ের সঠিক সময়ে আসেন না, অধিকাংশ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। তার মোবাইল ফোনে ব্যস্ত থাকার সময়, ছাত্ররা দুষ্টামি করাতে ব্যাঘাত ঘটায় এই কান্ড ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এস এম সি কমিটি এবং মোহনপুর আই এস ও এলাকাবাসীর সঙ্গে একটি বৈঠক হয়। অভিযোগ মূলে অভিযুক্ত শিক্ষক সঞ্জীব দাসের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ মাধ্যমের সামনে মোহনপুর আই এস আধিকারিক বন্ধন দেববর্মা জানান এই ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলে শিখন সঞ্জীব দাস এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। এখন দেখার বিষয় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha