Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ঝুলন্ত দেহ উদ্ধার কাঠমিস্ত্রির

ঝুলন্ত দেহ উদ্ধার কাঠমিস্ত্রির

ঝুলন্ত দেহ উদ্ধার কাঠমিস্ত্রির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : নিজ বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় সোমবার উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন পূর্ব গকুলপুর দাসপাড়া তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দার শংকর শীলের মৃতদেহ উদ্ধার হয়। মৃত শংকর শীল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

ঘটনার পর পরিবারের লোকজন খবর দেয় রাধাকিশোরপুর থানায়। রাধাকিশোরপুর থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে। নিজ বাড়িতে শংকর শীলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha