Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ডেমো ট্রেন

১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ডেমো ট্রেন

১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ডেমো ট্রেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :সোমবার আলোর উৎসব দীপাবলি। ব্যাপক জাকজমকভাবে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এবং পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা শহরে শ্যামা মায়ের আরাধনা করেন উদ্যোক্তারা। বিগত বছরগুলির তুলনায় এ বছর পূজার সংখ্যাও বাড়তে চলেছে। দর্শনার্থীরা পূজোর দিনগুলিতে এক জেলা থেকে অন্য জেলায় ডেমো ট্রেন দিয়ে যাতায়াত করে। সময় এবং অর্থ দুটোই বাঁচানোর তাগিদে তারা ট্রেন পরিষেবার পেছনে ছুটে।

কিন্তু এবার দীপাবলির দুদিন আগে দুঃসংবাদ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিল এন এফ রেলওয়ে। ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আগরতলা - সাব্রুম - আগরতলা এবং আগরতলা- ধর্মনগর - আগরতলা পর্যন্ত ডেমো ট্রেন পরিষেবা। এতে করে দর্শনার্থীদের ব্যাপক সমস্যায় পড়তে হবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন পূজা উদ্যোক্তারা দর্শনার্থীদের আশায় বিশেষ আয়োজন করেছেন। সে পূজার আয়োজনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক কথায় পূজার আনন্দ মাটি করে দিয়েছে এন এফ রেলওয়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha