Monday, October 19, 2026
বাড়ি রাজ্য বেআইনি কাঠ সহ আটক গাড়ি

বেআইনি কাঠ সহ আটক গাড়ি

বেআইনি কাঠ সহ আটক গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : পাচার কালে আটক বেআইনি কাঠ সহ পাচারের কাজে ব্যবহৃত গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন কল্যাণপুরের কুঞ্জবন এলাকায়। জানা যায় শনিবার সকালে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা রুটিন পেট্রোলিং-এ বেরিয়ে কল্যাণপুরের কুঞ্জবন এলাকা থেকে একটি অবৈধ চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক করে।

আটক TR-01 P-1793 নাম্বারের বোলেরো ট্রাক গাড়িতে করে বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বন দস্যুরা। বনকর্মীদের প্রত্যক্ষ করে গাড়ি চালক গাড়িটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। তবে গাড়ির চালক ও গারিতে থাকা পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা উদ্ধার হওয়া অবৈধ কাঠ সহ গাড়িটিকে তেলিয়ামুড়ার গামাইবাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। জানা যায়  আটককৃত কাঠ সহ গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha