Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল জমি দাতা পরিবারের লোকজন

স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল জমি দাতা পরিবারের লোকজন

স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল জমি দাতা পরিবারের লোকজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর :উদ্বোধনের এক সপ্তাহের মাথায় স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিল জমি দাতা পরিবারের লোকজন। প্রতিশ্রুতি মোতাবেক জমি পরিবর্তে জমি কিংবা চাকরি না পেয়ে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয়েছে তারা।আন্দোলনকারীদের অভিযোগ করবুক একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য ২০২০ সালে তাদের থেকে প্রায় ৬০ কানি জমি নেওয়া হয়।

 তাদের রাবার বাগান কেটে স্কুলের দালান বাড়ী নির্মাণ করা হয়। রাবার বাগান কেটে ফেলার কারণে তারা আর্থিক ভাবে দুর্বল হয়ে পরে। তখন প্রশাসন তাদের প্রতিশ্রুতি দিয়ে ছিল জমির বদলে জমি দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পরিবার থেকে একজন করে বিদ্যালয়ের চাকরি দেওয়া হবে। কিন্তু জমিদাতা দের অভিযোগ বিগত বছরগুলিতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও জমির বদলে জমি পায় নি। আশায় ছিল যে স্কুলটি চালু হলে কর্মসংস্থান পাবে।

কিন্তু দেখা গেল যে স্কুলে ছয় জন ডি.আর.ডাব্লিও.এস নিয়োগ করা হলেও জমিদাতা পাঁচ পরিবারকে বঞ্চিত করা হয়। গত ১৮ সেপ্টেম্বর এই বিদ্যালয়ের উদ্বোধন হয় মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে। তারপর এখন পর্যন্ত সরকার থেকে তাদের কোনরকম সাড়া মিলছে না। তাই ক্ষুব্ধ পাঁচ পরিবারের সদস্যরা বুধবার সকাল আটটা নাগাদ করবুক একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। যাতে করে স্কুল পরিচালনা করতে ব্যাঘাত সৃষ্টি হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha