Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য এ ডি সি দিবস পালন করলো কংগ্রেস

এ ডি সি দিবস পালন করলো কংগ্রেস

এ ডি সি দিবস পালন করলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : ১৯৮৪ সালে ২৩ আগস্ট এডিসি'র ঘোষণা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা। দিনটি জনজাতিদের জন্য ঐতিহাসিক দিন।

 জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন দিকে উন্নয়নের কথা মাথায় রেখে তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী এডিসির ঘোষণা করেছিলেন। কিন্তু এখনো পানীয় জল সহ বহু সমস্যায় জর্জরিত জনজাতি অংশের মানুষ। কারণ এডিসি'র উন্নয়নের জন্য সরাসরি অর্থ বরাদ্দ করা হচ্ছে না। জনজাতিদের স্বার্থে বর্তমান সরকারের কোন সক্রিয় ভূমিকা নেই। তাই আজকের দিন থেকে দাবি জানানো হচ্ছে এডিসি'র উন্নয়নের জন্য সরকার যাতে গুরুত্ব দেয় বলে জানান সদর জেলা কংগ্রেস সভাপতি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha