Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল তেলিয়ামুড়ার গোবিন্দ সর্দার পাড়া এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস আগে সড়ক সংস্কার কাজের জন্য এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি অন্যথায় স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৭০টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না মেলায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধে নামে।

অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার পুলিশ। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীদের বক্তব্য, যতক্ষন না পর্যন্ত ডি.ডাব্লিউ.এস আধিকারিকরা এসে সমস্যা সমাধানের আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। তবে ডি.সি.এম প্রদীপ কুমার সরকার জানিয়েছেন, সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে এবং ডি.ডাব্লিউ.এস দপ্তরের আধিকারিকরা আসলে তাদের নিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha