Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য মথার আক্রমণে সিপিআইএম নেতা আশ্রয় নিলো আগরতলায়

মথার আক্রমণে সিপিআইএম নেতা আশ্রয় নিলো আগরতলায়

মথার আক্রমণে সিপিআইএম নেতা আশ্রয় নিলো আগরতলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : সোমবার জম্পুই জলা সিপিআইএম লোকাল কমিটির নেতৃত্ব শ্যামল দেববর্মাকে বাড়িতে ঢুকে মারধর করল তিপ্রা মথা দলে আশ্রিত দুর্বৃত্তরা বলে অভিযোগ। বর্তমানে আক্রান্ত সিপিআইএম লোকাল কমিটির নেতা শ্যামল দেববর্মা নিয়েছেন আগরতলায়। মঙ্গলবার দুপুরে সিপাহী জলা পুলিশ সুপারের কাছে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন সিপাহী জলা সিপিআইএম সম্পাদক রতন সাহা। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং বিশালগড় সিপিআইএম নেতৃত্ব পার্থ প্রতিম মজুমদার।

সিপিআইএম সম্পাদক রতন সাহা জানান, সোমবার শ্যামল দেববর্মার বাড়িতে গিয়ে মথার দুর্বৃত্তরা বলে তিপরা মথার দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য। তখন শ্যামল দেববর্মা যেতে রাজি হননি। তারপর তাকে মারধর করে আহত করে অভিযুক্ত মথা বাহিনী। শেষ পর্যন্ত জঙ্গলে গিয়ে আত্মগোপন করেন শ্যামল দেববর্মা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে জিরানিয়া হাসপাতাল নিয়ে যায়। জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতের বেলা শ্যামল দেববর্মার বাড়িতে গিয়ে আবারো হুমকি দিয়ে আসে এই দুর্বৃত্ত বাহিনী। বর্তমানে নিরাপদের জন্য আগরতলা দলীয় কার্যালয়ে রয়েছেন শ্যামল দেববর্মা। উনার নিরাপত্তার দাবিতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে গিয়ে মামলা করা হয়েছে বলে জানান প্রতিনিধি দলে উপস্থিত রতন সাহা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha