Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : আসন্ন দূর্গা পূজার আগে লাগামহীন ভাবে চুরির ঘটনা বেড়ে চলেছে রাজ্যে। বাড়ি ঘরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে থাবা বসিয়ে চলেছে চোরের দল। অধিকাংশ চুরির ঘটনার কিনারা করতে না পেরে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন। শুক্রবার রাতে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিস সংলগ্ন ব্লক টিলা উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। শুক্রবার গভীর রাতে চোরেরা এই চুরির ঘটনা সংগঠিত করে।

 শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে গিয়ে অফিস রুম খোলার পর দেখতে পান অফিস রুমে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে সাথে তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ঘটনার বিষয়ে জানান। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ঘটনার বিষয়ে জানতে পেরে বিদ্যালয়ে ছুটে যান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান চোরেরা বিদ্যালয় থেকে একটি কম্পিউটার ও ছাত্র-ছাত্রী ভর্তির ফি হিসাবে নেওয়া ৫০০ থেকে ৬০০ টাকা চুরি করে নিয়ে গেছে। এখন দেখার বিষয় এই চুরির ঘটনার কতটা কিনারা করতে পারে কাঞ্চনপুর থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha