Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পূর্বতন সরকার মাওবাদী তৈরি করে বন্দুক তুলে দিয়েছিল : বিপ্লব কুমার দেব

পূর্বতন সরকার মাওবাদী তৈরি করে বন্দুক তুলে দিয়েছিল : বিপ্লব কুমার দেব

পূর্বতন সরকার মাওবাদী তৈরি করে বন্দুক তুলে দিয়েছিল : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  ১৯ চড়িলাম মন্ডলের নয়া বিজেপি কার্যালয় ও গনেশ চতুর্থী পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিজেপি চড়িলাম মন্ডলের মন্ডল সভাপতি তাপস দাস, চড়িলাম গনেশ পূজা কমিটি সভাপতি অমল দেবনাথ, পূজা কমিটির সম্পাদক রাজেশ দেবনাথ, সিপাহীজলা জেলা জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা সহ অন্যান্যরা।

এইদিন চড়িলাম মন্ডলের নয়া বিজেপি কার্যালয় ও গনেশ চতুর্থী পূজার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের পূর্বতন সরকারের সমালোচনা করেন। তিনি নাম না করে বলেন, তারা দীর্ঘ ৩৫ বছর ক্ষমতায় ছিল। কিন্তু তারা ভারতের কৃষ্টি সংস্কৃতি বিশ্বাস করে না। তারা রাজ্যের মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা মাওবাদী তৈরি করে তাদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। তারপরও কমিউনিস্টরা ভারতকে শাসন করতে পারে নি। তিনটি রাজ্যে তারা ক্ষমতায় বসেছিল। আর কোন রাজ্যে তারা ক্ষমতায় বসতে পারে নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha