Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৩০ আগস্ট মহাকরণমুখী হতে চলেছে কংগ্রেস

৩০ আগস্ট মহাকরণমুখী হতে চলেছে কংগ্রেস

৩০ আগস্ট মহাকরণমুখী হতে চলেছে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  রাজ্যে চলছে অরাজক অবস্থা চলছে। গ্রামগঞ্জে দারিদ্রতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকুচিত। বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। চারিদিকে শুধু দুর্নীতি। এরই প্রতিবাদে আগামী ৩০ আগস্ট আগরতলা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস। এদিনের বিক্ষোভ মিছিলটি আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মহাকরণমুখী হবে।

এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে সর্বভারতীয় স্তরে দুই নেতৃত্ব সহ রাজ্যস্তরের নেতৃত্ব। বুধবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন, বিজেপি পরিচালিত ডাবল ইঞ্জিনের সরকার আর দুর্নীতি, অপরাধ, সমাজদ্রোহী, নারী নির্যাতন একে অপরের পরিপূরক। তাদের ডিএনএ-তে এই সবকিছু রয়েছে। তাই দেশ জুড়ে নানান ধরনের অপরাধ, জালিয়াতি, দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি দল প্রতিদিন একটা কথা বলে যাচ্ছে ত্রিপুরা রাজ্য নরেন্দ্র মোদীর মার্গদর্শনে চলছে। এবং সর্বত্র উন্নয়ন, অগ্রগতি, বিকাশ চলছে। সাংবাদিক সম্মেলন তিনি এইদিন উদয়পুরের ভাঙ্গর পারে মহিলা নির্যাতনের ঘটনা, বিশালগড়ে একজন সুপরিচিত শিক্ষকের উপর হামলার ঘটনা সহ একাধিক ঘটনার কথা তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন এইটাই কি রাজ্যের সুশাসন।  আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha