Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন

সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন

সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন করা হয়। এই বিষয় নিয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা। কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের নতুন রাজ্য কমিটি গঠনের অনুমোদন প্রদান করেছেন। এর রাজ্য সভাপতি নির্বাচিত হয় বিধায়ক বিরোজিৎ সিনহা।

এছাড়া মোট ৩৩ জনকে নিয়ে গঠিত হয় রাজ্য কমিটি। ত্রিপুরায় তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্য একটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক অরাজনৈতিক সংগঠন তথা সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের নতুন প্রস্তাবিত কমিটির সদস্যরা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতায়ন এবং রাজ্যের গ্রামীণ উন্নয়নের প্রচারে সক্রিয়ভাবে অবদান রাখবেন। প্রসঙ্গত, সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বলওয়ান্ত রাই মেহতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha