Tuesday, August 11, 2026
বাড়ি খেলা ১৫ ম্যাচ আর ৮৩ দিন পরই চাকরি হারালেন রুনি

১৫ ম্যাচ আর ৮৩ দিন পরই চাকরি হারালেন রুনি

১৫ ম্যাচ আর ৮৩ দিন পরই চাকরি হারালেন রুনি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ২ জানুয়ারি: ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটি মঙ্গলবার বিবৃতি দিয়ে ৩৮ বছর বয়সী রুনির সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায়।১৫ ম্যাচ ও ৮৩ দিন পরই শেষ হয়ে গেল রুনির বার্মিংহ্যাম অধ্যায়। সাড়ে তিন বছরের চুক্তিতে গত ১১ অক্টোবর তাকে নিয়োগ দিয়েছিল দলটি।তখন চ্যাম্পিয়নশিপের টেবিলে ষষ্ঠ স্থানে ছিল বার্মিংহ্যাম। সেখান থেকে দলটি এখন নেমে গেছে ২০ নম্বরে। সবশেষ সোমবার তারা ৩-০ গোলে হারে লিডস ইউনাইটেডের বিপক্ষে।রুনির কোচিংয়ে ১৫ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে বার্মিংহ্যাম, জয় স্রেফ ২টি ও ড্র ৪টি।ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলস্কোরার রুনি ২০২০ সালের নভেম্বরে ডার্বি কাউন্টির কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ১৮ মাস দায়িত্ব পালনের পর তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেডে।মেজর লিগ সকারে (এমএলএস) দলটির প্লে-অফের আশা শেষ যাওয়ার পর গত অক্টোবরে কোচের পদ ছাড়েন রুনি। এর তিন দিন পরই বার্মিংহ্যামের দায়িত্ব নেন তিনি। কিন্তু লম্বা হলো না সেই অধ্যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha