স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জানুয়ারি: জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি উড়োজাহাজে আগুন লেগেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন। সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। উড়োজাহাজটি হানেদা বিমানবন্দরে অবতরণ করার পর পর আগুন লাগে।সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনে শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। এ সময় রানওয়েতেও আগুন জ্বলতে দেখা যায়।
বিমানবন্দরে জাপানের উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির সংঘর্ষ হয় বলে মনে করা হচ্ছে। জাপান কোস্ট গার্ড বলেছে, তাদের উড়োজাহাজটি ওই ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল।দুর্ঘটনা কবলতি উড়োজাহাজটি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো সাপ্পোরো শহর থেকে রাজধানী টোকিওর উদ্দেশে ছেড়ে আসে। টোকিও থেকে সাপ্পোরোর দূরত্ব ৮৩২ কিলোমিটার।এই ঘটনার পর হানেদা বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির মুখপাত্র। সব ধরনের ফ্লাইটও স্থগিত ঘোষণা করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান