বাগদাদ, ২৫ আগস্ট (হি.স.): চুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে এশিয়ান কাপ পর্যন্ত ইরাকের কোচ থাকছেন কোচ গ্রাহাম আর্নল্ড। গত কয়েক সপ্তাহ ধরে আর্নল্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সোমবার সেটার সমাপ্তি টেনে ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আরও দুটি টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন তিনি।
আগামী মাসে সৌদি আরবে হবে গালফ কাপ। আগামী বছরের শুরুতে সেখানে হবে এশিয়ান কাপ।
উল্লেখ্য, ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাককে বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন আর্নল্ড। উত্তর আমেরিকা আসরে তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইরাক শক্তিশালী ‘আই’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ছিল ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান