Friday, August 14, 2026
বাড়ি খেলা খেলো ধর্মনগর-এর পুরস্কার বিতরণী আজ

খেলো ধর্মনগর-এর পুরস্কার বিতরণী আজ

খেলো ধর্মনগর-এর পুরস্কার বিতরণী আজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে :  আগামীকাল, শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশেষে তুলে দেওয়া হবে ‘খেলো ধর্মনগর ২০২৬’-এর সেরাদের পুরস্কার। যুব সমাজের মেধা ও মাঠের লড়াইকে কুর্নিশ জানাতে ধর্মনগর পুর পরিষদ এবার তাদের পুরস্কার মঞ্চকে বিশেষভাবে সাজিয়ে তুলেছে।

 টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে সফল ও সেরা ক্রীড়াবিদদের উৎসাহিত করতে মোট পাঁচ লক্ষাধিক টাকার নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। উল্লেখ্য, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মার্চ মাসেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মনগরে আকস্মিক উপ-নির্বাচন ঘোষণা হওয়ায় আদর্শ আচরণবিধির কারণে অনুষ্ঠানটি সাময়িকভাবে পিছিয়ে দিতে বাধ্য হয় পুর কর্তৃপক্ষ।

​আগামীকাল এই বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ধর্মনগরে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানি দাস সেন, ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ সহ পুর পরিষদের অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, ধর্মনগরের ক্রীড়া প্রতিভাদের তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুর পরিষদের এই অনন্য আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের পাশাপাশি তরুণ অ্যাথলেটদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha