Friday, August 14, 2026
বাড়ি জাতীয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি দেশের আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে : ভারত

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি দেশের আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে : ভারত

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি দেশের আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে : ভারত

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি দেশের আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে স্পষ্ট জানাল ভারত। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই ২৬৮০ জন ব্যক্তির নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলেই তাঁদের প্রত্যর্পণের (ডিপোর্ট) ব্যবস্থা করা হবে। এই ধরনের বহু মামলা গত পাঁচ বছর ধরে ঝুলে রয়েছে। ভারতের প্রত্যাশা, বাংলাদেশ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে নাগরিকদের বসবাসের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নির্দিষ্ট দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে এবং সেই অনুযায়ী তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব।

অন্য একটি প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইবোলা মহামারীতে বিপর্যস্ত আফ্রিকার দেশ উগান্ডায় ওষুধের একটি বড় চালান পাঠিয়েছে ভারত। আফ্রিকার মহাদেশের দেশগুলিকে এই জনস্বাস্থ্য জরুরি অবস্থার মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় সহায়তা দিতে নয়াদিল্লি সর্বদা প্রস্তুত ও তৎপর রয়েছে।

পাশাপাশি, অপর এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপত্র জানান, প্রতিবেশী দেশ মায়ানমারের রাষ্ট্রপতি আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত ভারত সফরে আসছেন। সফর চলাকালীন তিনি বুদ্ধগয়া এবং মুম্বইতেও যাবেন। এই দ্বিপাক্ষিক সফরে দুই দেশের শীর্ষনেতৃত্ব প্রধানত সীমান্ত নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha